1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জলঢাকায় স্মার্ট নারী উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

জলঢাকায় স্মার্ট নারী উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন

নীলফামারীর জলঢাকায় আসমানী ফাউন্ডেশনের উদ্যোগে তিন মাস ব্যাপী স্মার্ট নারী উদ্যোক্তা সৃষ্টিতে ‘কম্পিউটার প্রশিক্ষণ’ শুরু হয়েছে। উপজেলা লার্নিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সচিব আব্দুস সাত্তার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

উদ্বোধক হিসেবে আসমানী ফাউন্ডেশনের সভাপতি আমিনুর রহমান ও স্বাগত বক্তব্য দেন আসমানী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা। আয়োজক প্রতিষ্ঠান সুত্র জানায়, প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে নিজেদের পণ্য উপস্থাপন করতে পারবে এ বিষয়ে ধারণা দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৬০জনকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।আসমানী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা জানান, তিন মাস অন্তর অন্তর দুই ব্যাচে ২’শ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সহযোগীতায় আসমানী ফাউন্ডেশন জলঢাকায় এটি বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )