1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্থানীয় পর্যায়ে কৃষিনীতি বাস্তবায়নে অ্যাডভোকেসি অনুষ্ঠান | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

স্থানীয় পর্যায়ে কৃষিনীতি বাস্তবায়নে অ্যাডভোকেসি অনুষ্ঠান

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২১০ জন দেখেছেন
স্থানীয় পর্যায়ে কৃষিনীতি বাস্তবায়নের জন্য গণ উন্নয়ন কেন্দ্রের সহ-বাস্তবায়নে কর্ম পরিকল্পনা উন্নয়ন প্রক্রিয়ায় এফএসএফসিএসও (FSFCSO) প্রতিনিধিত্বের জন্য সরকারের কাছে অ্যাডভোকেসি অনুষ্ঠান অনুষ্ঠিত।
৩ আগস্ট দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রশিক্ষণ কক্ষে ৫৬ জন প্রান্তিক কৃষক-কৃষাণী  এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মিন্টু মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোনোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল করিম, মৎস্য কর্মকর্তা আখিঁ সরকার,
টেট্ট ক্রাফট একচেঞ্জ স্ববল প্রকল্পের টীম লিডার আবু খালিদ, গণ উন্নয়ন কেন্দ্রের স্ববল প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আবু সাইদ তুহিন,  উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মো লাজু মিয়া,  সাধারণ সম্পাদক মো বাবলু মিয়া প্রমুখ।

প্রান্তিক কৃষক-কৃষাণীর প্রধান সমস্যাগুলোর যেমন অর্থ সংকট, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। এছাড়াও, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, এবং আধুনিক কৃষি-প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞতাও তাদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে আর এসব সমস্যা মোকাবিলা করে
প্রান্তিক কৃষক-কৃষাণীর ভাগ্য উন্নয়নে, অর্থনীতির চাকাকে সচল করতে সরকারের  বিভিন্ন দপ্তরের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )