1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএনপি নেতা ইকবালে'র বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিএনপি নেতা ইকবালে’র বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন

গাইবান্ধায় ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে কুচক্রী মহল একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়,ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারি এলাকায় দীর্ঘদিন ধরে ৩ শতক জমি নিয়ে স্থানীয় দুই পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল।

 

বিরোধ নিরসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের কাছে আলীফউদ্দীন (৫০) আপোষ করার জন্য অনুরোধ করে এবং জমা-জমির বিরোধ নিরসনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দুই পরিবারের মধ্যে জমি-জমার বিরোধ সমাধান করে দেয়। কিন্তু পরবর্তীতে এসব আপোষকে তোয়াক্কা না করে বিরোধীরা আলীফউদ্দীনের পরিবারের উপর হামলা চালায়, বাড়িঘর লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয় এতে আহত হয় অন্তত ৩ জন। আর এ ঘটনাকে পুঁজি করে ইকবাল হোসেনের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল আহত আলীফউদ্দীনের কাছে জোর করে ভয়ভীতি দেখিয়ে ইকবাল হোসেন টাকা চেয়েছে এমন সাক্ষাৎকার গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ইকবাল হোসেন ফুলছড়ি উপজেলায় বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং বর্তমানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা আজ ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে। এই জনপ্রিয়তা ও তৃণমূলের অকুণ্ঠ ভালোবাসাই আজ কিছু স্বার্থান্বেষী মহলের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা একটি ভিডিও বার্তার মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানি ঘটানোর অপচেষ্টা করছে বলে জানা গেছে।

এ বিষয়ে আহত আলীফউদ্দীন (৫৫) বলেন, আমি ইকবালের হাত-পা ধরে বলছি আমি নদী ভাঙা মানুষ৷ আমার জমি-জমার সমস্যাটা সমাধান করে দেও। ইকবাল আমার কাছে টাকা পয়সা চায় ও নি আমি দেয় নি৷ জোর করে দুইজন এসে ইকবালের নামে আমার কাছে সাক্ষাৎকার নিয়েছে।

ইকবাল হোসেন উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তার বাবা উদাখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এবং তার নানা ইদুল মাষ্টার ওয়ান এলেভেনের সময়কার দুই-দুই বারের সাবেক সফল ইউনিয়ন বিএনপির  সভাপতি। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এর সময় ২০০৭ সালে থেকে পারিবারের হাত ধরেই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন ইকবাল হোসেন। দীর্ঘদিন লড়াই সংগ্রামের পর ২০১৩ সালে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন এবং ২০১৮ সাল পর্যন্ত  একই পদে বহাল থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকেন।

 

পরবর্তীতে ২০২৩ সালে ফুলছড়ি উপজেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে ব্যাপক ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর ব্যাপক জনসমর্থনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিএনপির জন্য কাজ করতে গিয়ে ২০২৪ সালে আওয়ামীলীগের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ ৮০ দিন কারা ভোগ করেন। আর এসব জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে ইকবাল হোসেন বলেন, আমার নামে জোর করে সাক্ষাৎকার নিয়ে তারা আমার সম্মানহানী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়েছেন। আমি এই হীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই এই ষড়যন্ত্রের জবাব গণসংহতি ও ঐক্যের মাধ্যমে দিন। অপপ্রচারকারীরা যতই চেষ্টা করুক, তৃণমূলের হৃদয়ে আমার অবস্থান অটুট এবং অপরাজেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )