1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

পার্বতীপুরে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৬৩ জন দেখেছেন

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক থেকে এ বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে সমাবেশ করে।

বিজয় র‌্যালি ও সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে পার্বতীপুর পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ এজেডএম মেনহাজুল হক বলেন, দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। এ অর্জন আমাদের সকলেরই।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা মানিক, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবায়ের হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জরুল আজিজ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সিয়াম, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা, পৌর জিয়া পরিষদের সভাপতি ও মনমথপুর আইডিয়াল কলেজের সভাপতি মো. গোলাম মোস্তফা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম এজাজুল, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফছার আলী সরকার, সম্পাদক একরামুল হক, যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্যানেল চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ভ্যাড়কা, মন্মথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্নু, মন্মথপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এনামুল হক, মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান প্রামানিক, পলাশবাড়ী ইউনিয়ন ওয়ার্ড সাধারন সম্পাদক রেয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয় র‌্যালী ও সমাবেশে অংশ গ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )