


দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট)বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু সহ আরও অনেকে। এ সময় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে এ দিবস উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়। তার আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারী ইমরান হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা জুলাই-আগস্ট আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ সহ প্রায় দুই হাজার ছাত্র জনতা, নারী ও শিশুর আত্মত্যাগ ও অসংখ্য পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোষরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত। দৃশ্যমান বিচার ও সংস্কার না করা হলে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সমাবেশ শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।