


‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষ্যে গাইবান্ধার ফুলছড়িতে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপির আয়োজনে একটি বিশাল র্যালী এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বাঁশি, ঢোল, বাজনা নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় মিছিল উদযাপন করা হয়। বিজয় র্যালীতে উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে যা জনসমুদ্রে রূপ নেয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও গাইবান্ধা জেলা বিএনপির সদস্য, সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা-৫) আসনের মনোনয়নপ্রত্যাশি কামরুজ্জামান সোহাগ।তিনি তার বক্তব্যে বলেন, ‘‘ ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাজার-হাজার ছাত্র শহীদ হয়েছেন। আমরা তাঁদের এবং দেশের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করি। তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণ ভরে স্মরণ করছি।
র্যালী ও আলোচনা সভায় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনিছুর রহমান, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, উড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলা, ফুলছড়ি উপজেলা কৃষকদলের ইসলাম সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, ফুলছড়ি যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ সরকার, যুবদলের যুগ্ন আহবায়কওমর ফারুক, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ , উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান সরকার রাহুল প্রমুখ।