1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯১ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এ স্টেডিয়াম উদ্বোধন করেন।
এরপর পৌর সভার বোয়ালিয়া এলাকায় জুয়েল রানা স্টেডিয়ামের পাশে স্থাপিত উদ্বোধনী ফলক উন্মোচন করেন শহীদ জুয়েল রানার বাবা মমতাজ মিয়া, মা জামিলা বেগম ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এরপর এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানা, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারি প্রকৌশলী জাহিদ হোসেন, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠানিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, জাতীয় ফুটবলদলের সাবেক গোলরক্ষক রাকিব মাহমুদ আপেল ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থা ও শুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; জুলাই গণঅভ্যুত্থানের দিন গাজীপুরে মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জুয়েল রানা। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহাতী গ্রামের মমতাজ উদ্দিন ব্যাপারী আর জমিলা বেগম দম্পতির ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )