1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে কৃষক পার্টির আহ্বায়ক কমিটি গঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে কৃষক পার্টির আহ্বায়ক কমিটি গঠিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় কৃষক পার্টির ৫৩ সদস্যের একটি উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটির জেলা কমিটি। সোমবার জাতীয় কৃষক পার্টি জেলা কমিটির আহ্বায়ক মো. মওদুদ আহম্মেদ মিঠু ও সদস্য সচিব মো. আবদুস সালাম মোল্লার যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি অনুমোদন দেয়া হলো বলেও উল্লেখ করা হয়েছে উপজেলা জাতীয় কৃষক পার্টির নেতাদের কাছে পাঠানো ওই চিঠিতে। নবগঠিত কমিটিতে মো. আবুল কাশেম আলীকে আহবায়ক ও মো. ফেরদৌস আমিন সদরুলকে সদস্যসচিব করা হয়েছে।

৫৩ সদস্যের এ আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৪ জনকে। তারা হলেন, মো. খাজা মাস্টার, মো. রফিকুল ইসলাম, মো. আবু হান্নান মিয়া ও মো. আবু সালাম মিয়া। বাকি ৪৭ জনকে করা হয়েছে সাধারণ সদস্য। নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আবুল কাশেম আলী বলেন, ‘এ দায়িত্ব কাজে আগ্রহ বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। কাজেই এ পার্টিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দিনরাত কাজ করে যাবো ইন্শ আল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )