1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

পার্বতীপুরে অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দিনাজপুরের পার্বতীপুরে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার করেছে। সেনাবাহিনী ও পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্র যৌথ অভিযান চালিয়ে গত সোমবার রাত ১১টায় উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর ভবানীপুর নতুন হাটখোলা এলাকা থেকে রফিকুল ইসলাম (৫৫) ও তার ছেলে সিফন মিয়া কে (২৫) মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮০০ গাঁজা, ইয়াবা ২৫ পিস, নগদ ৯ হাজার ৩৭০ টাকা ও বিভিন্ন মডেলের ৩টি মোবাইল ফোন। ধৃতরা হলেন, হাবড়া ইউনিয়নের ভবানীপুর পিরোজপুর নতুন হাট খোলা এলাকার আব্দুল হাকিমের ছেলে রফিকুল ইসলাম ও ছেলে সিফন মিয়া। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় সোমবার (১১ আগষ্ট) দিবাগত রাত পোনে ১টায় বাব-ছেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

এব্যাপারে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) পুলিশের উপ-পরির্দশক মো: নজরুল ইসলাম জানান, মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় বাবা-ছেলের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )