1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিবাদ্য উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

 

পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামার এর ব্যবস্থাপক মো. মাহফুজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. রাজিব হোসাইন, সিনিয়র মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি আহসান হাবীব ও গ্রাম বিকাশের মৎস্য কর্মকর্তা জাহিদুল হক আরও অনেকে। এরআগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. সাদ্দাম হোসেন পার্বতীপুর উপজেলা পরিষদ পুকুরে রুই, মৃগেল ও কাতল মাছের পোনা অবমুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )