1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে প্রধান সড়কের বেহাল অবস্থা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

রাজারহাটে প্রধান সড়কের বেহাল অবস্থা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট বাজার থেকে হাসপাতাল যাওয়ার সড়কটি প্রায় ২০০ মিটার জায়গায় কার্পেটিং কিংবা আরসিসি না থাকায় বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের খামখেয়ালির কারণে এমন অবস্থার সৃষ্টি হওয়ায় এ সড়কে চলাচল চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারিসহ বিভিন্ন যানবাহন।

বিষয়টি ইতোমধ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় উপস্থাপন করা হলেও কোন সূরাহা হয়নি। জানা যায় উলিপুর থেকে রাজারহাট সেলিম নগর সড়কটি এক সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ছিল।কয়েক বছর আগে ৩০ কিলোমিটার সড়কটি হাইওয়ে রোড এক্সচেঞ্জ অথরিটি (সড়ক ও জনপদ ) বিভাগের আওতায় চলে যায়। তারা সড়কটির সংস্কারও করেন কিন্তু অজ্ঞাত কারণে রাজারহাট থেকে সেলিমনগর রেল ক্রসিং থেকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাওয়ার সড়কটি প্রায় ২০০ মিটার সংস্কার কাজ করেনি ফলে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দরের সৃষ্টি হয়েছে এছাড়া হাসপাতালে ২-৩ মিনিটের রাস্তা অটো রিক্সায় যেতে প্রায় ২০-২৫ মিনিট সময় লাগে।

অসুস্থ রোগীকে নিয়ে যেতে পোহাতে হয় বিড়ম্বনা।রাতের অন্ধকারে ঘটে বড় ধরনের দুর্ঘটনা।সড়কটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অটোরিকশা করে লোকজন হাসপাতাল,সেলিম নগর এবং বড়বাড়ি যাতায়াত করে এবং রাত্রি কালীন দূরপাল্লার বাস চলাচল করে। তাই সংস্কারের জরুরি হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ বলেন, রাজারহাট সেলিম নগর সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতায়। আমাদের এলজিইডির আওতায় নয়। তারপরও আমি এই ২০০ মিটার আরসিসি বরাদ্দ চেয়েছি।বরাদ্দ আসলেই দ্রুত কাজ সম্পন্ন হবে এবং পথচারীদের দুর্ভোগ লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )