


শনিবার ফজরের নামাজ আদায় করেছেন একসাথে স্বামী হারুনুর রশিদ ও স্ত্রী সুরাইয়া ইয়াসমীন বুলি। নামাজ শেষে পার্বতীপুর শহরের মোজাফফরনগর স্বামীর বাড়ী থেকে পায়ে হেটে শহরের উপকণ্ঠে হলদীবাড়ী রেল কলোনি বাবার বাড়ী যাওয়ার পথে সুরাইয়া ইয়াসমীন বুলি (৫০) উচু রাস্তা থেকে নীচে নামার সময় রেল জমিতে অজ্ঞান হয়ে পরে মৃত্যু কোলে ঢলে পড়েন। বুলি বেশ কিছু দিন অসুস্থ্যতায় ভুগছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের মৎস্য বীজ উৎপাদন খামার (হ্যচারীর) পশ্চিম পাশে রেল লাইনের ধারের জমিতে ওই নারীকে উপর হয়ে পড়ে থাকতে দেখে রেল পুলিশে খবর দেন স্থানীয়রা। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের মৎস্য বীজ উৎপাদন খামার (হ্যচারীর) পশ্চিম পাশে রেল লাইনের পাশে জমি থেকে সুরাইয়া ইয়াসমীন বুলি (৫০)’র মরদেহ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে পুলিশ। নিহত সুরাইয়া ইয়াসমীন বুলি (৫০) পার্বতীপুর শহরের মোজাফফর নগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী। তার এক মেয়ে এক ছেলে রয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফখরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।