1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সড়ক দুর্ঘটনায় পার্বতীপুরে গণঅধিকার পরিষদের মুখপাত্র ও স্বামী-স্ত্রীসহ আহত-৭ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় পার্বতীপুরে গণঅধিকার পরিষদের মুখপাত্র ও স্বামী-স্ত্রীসহ আহত-৭

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন

ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান (৩৩) ও শের-এ-বাংলা নগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান (২৫)। পথি মধ্যে দিনাজপুরের পার্বতীপুর আমবাড়ি বাজমারী এলাকায় তাদের বহনকারী হেরিটেজ এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুড়িয়াল তেল পাম্ম থেকে ১০০ গজ দুরে একটি জলাশয়ে পড়ে যায়। রবিবার (২৪ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে স্বামী জিয়া (৪৮), স্ত্রী সুজাতা (৪১) ছেলে তাহমিদ (৭), জেসমিন আরা (৪০), আসাদ (৪৪), ফরিদা ইয়াসমীন (৭০) ও ইয়াছিন আলীসহ ৭ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর আহত অবস্থায় ফারুক হাসান তার ফেইসবুকে লাইভে গিয়ে বলেন, পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকায় হেরিটেজ এক্সপ্রেস যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। লাইভে তিনি স্থানীয় এলাকাবাসীকে দ্রুত ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান।

আমবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশের এএসআই আবু সাঈদ আজাদ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হেরিটেজ এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্বতীপুর উপজেলার আমবাড়ী কুড়িয়াল তেল পাম্ম থেকে ১০০ গজ দুরে একটি জলাশয়ে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আমবাড়ী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিস দমকল বাহিনী দ্রুত আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেয়ণ করা চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে পার্বতীপুরের আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আরিফ হোসেন জানান, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করার জন্য তাদেরকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তবে, গুরুতর আহত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )