1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় সার বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধির প্রতিবাদে সভা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় সার বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধির প্রতিবাদে সভা

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪০৫ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় সার, বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কৃষক সমিতি গঙ্গাচড়া উপজেলা কমিটির  প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার গঙ্গাচড়া বাজারে প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেছেন। কৃষি বাঁচাও,কৃষক বাঁচাও,দেশ বাঁচাও ” স্লাোগানকে সামনে রেখে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সার,  বীজ ও কীটনাশকের দাম কমাও। লাভজনক  দামে কৃষি ফসল ক্রয় করো। কৃষি কার্ড দাও – গ্রামীণ রেশনিং চালু করো।” কৃষি সংশ্লিষ্ট এই দাবিগুলো তুলে ধরে কৃষক আজিবর রহমান বলেন, হামরা কৃষক, কৃষি হামার পেশা। হামার সব কিছু কৃষির উপর নির্ভর করে কিন্তু এখন সার, বীজ, কীটনাশকের দাম বেশি হওয়ায় আবাদ করি পোষায় না। এমনি দাম বেশি, তাতে আবার সার পাওয়া যাচ্ছে না। হামরা এই সমস্যার সমাধান চাই।
উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় কৃষি সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। সার,বীজ, কীটনাশকের দাম বিবেচনা সাপেক্ষে কমাতে হবে। ন্যায্য মূল্যে কৃষি ফসল ক্রয় করতে হবে। কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বলেন,কৃষকরা বাংলাদেশের প্রাণ। তাই কৃষক যেন লাভবান হয়, সেই দিকটায় গুরুত্ব দিতে হবে।বাংলাদেশের  কৃষি খাত না বাঁচলে দেশিয় অর্থনীতি হুমকির মুখে পরবে। তাই অনতি বিলম্বে ফসলের দাম বাড়িয়ে, সার, বীজ, কীটনাশকের দাম কমাতে হবে এবং সার, বীজ, কীটনাশকের বরাদ্দ বাড়াতে হবে। কৃষক যেন সার,বীজ, কীটনাশকের ক্ষেত্রে হয়রানির স্বীকার না হয়, উপজেলা কৃষি অফিসারকে আরো দায়িত্বশীল হতে হবে।
উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, অভিযোগকারীদের স্মারকলিপিতে উল্লেখিত অভিযোগের  ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আশা করি সমস্যা থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )