1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে ৫ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ৫ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭১ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে কষ্টি পাথর সাদৃশ্য প্রায় ৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আক্তারুজ্জামান ও এসআই আনসোপ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে স্থানীয় এক ভাংড়ি ব্যবসায়ীর বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মূর্তিটি থানায় নিয়ে আসা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )