


গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে সাড়ে ৫ কেজি গাঁজা সহ দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। রোববার বিকাল ৫টায় হক এন্টারপ্রাইজ নামক একটি বাসে তল্লাশি করে রেখা ও রুবিনা নামের দুই নারীর কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে তাদেরকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।