1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্রহ্মপুত্র নদের ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র নদের ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন 

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

 গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ভাঙন কবলিত এলাকাবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে মানববন্ধনে নদী পাড়ের কয়েক শতাধিক মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, ফুলছড়ি উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, স্থানীয় ইউপি সদস্য ছায়দার রহমান, সমাজসেবক মজনুর রশিদ, বিএনপি নেতা ফারুক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, উড়িয়া ইউনিয়নের ককাইমারী, ব্যাপারীপাড়া, আকন্দপাড়া, জোলাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রামের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে গত একমাস থেকে অব্যাহত নদী ভাঙনে বসতবাড়ি ও আবাদি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে রয়েছে কয়েক শতাধিক বাড়িঘর ও একরের পর একর ফসলি জমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )