1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় শহীদবাগ ইউপিতে নতুন প্রশাসক নিয়োগ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

কাউনিয়ায় শহীদবাগ ইউপিতে নতুন প্রশাসক নিয়োগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাকটর এ.কে.এম. আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্বগ্রহণ শেষে প্রশাসক এ.কে.এম. আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা ও উপজেলা প্রশাসনের পরামর্শ অনুযায়ী শহীদবাগ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং জনসেবার মান উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ইউনিয়নের উন্নয়ন প্রকল্পসমূহ সঠিকভাবে বাস্তবায়ন ও জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য।”

নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণে শহীদবাগ ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, তাঁর নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে এবং স্থানীয় জনগণ প্রত্যাশিত সেবা পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )