1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারী করে দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুরে উপজেলার জিন্নাহ অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত আনছার আলীর ভুক্তভোগী পরিবারের সদস্য রাসনা বেগম বলেন, বিগত কয়েক মাস পূর্বে তাদের নামীও জেএল নং-৩০, আর.এস ২১, খতিয়ান নং ২০,৪৫০, নামজারি ৬৫২, দাগ নং ১৭১৪,১৭১২,১৭১১ ও ১৭১৪, ১৭১২, ১৭১১ এর ১ একর ২১ শতাংশ এবং আরএস খতিয়ান নং ২১ নামজারি ৭৮৭, দাগ নং ১৭৪২ জমির পরিমাণ ২৪ শতাংশ। মোট ১ একর ৪৫ শতাংশ জমি প্রভাবশালী নামজারি করে নেন।

সেই নামজারি বাতিলের জন্য গত ৮ মার্চ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমির দপ্তরে একটি আবেদন করি। ১০ মার্চ তারিখে উপজেলা সহকারী কমিশনার, ভূমি এর দপ্তর হতে প্রাপ্ত শুনানির নোটিশ আমরা সকল অংশিজন হাজির হইলে সহকারী কমিশনার ভূমি শুনানি শেষে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।

রাসনা বেগম বলেন, প্রতিবেদন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান আমাদের নিকট ৫০ হাজার হাজার টাকা দাবি করিলে আমরা সকল অংশিজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করি। এর মাঝে উক্ত মিজানুর রহমান বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষেও প্রতিবেদন দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা নিয়েছে বলে আমরা জানতে পারি। যার কারণে তিনি এখনো নামজারি বাতিলের কোন প্রতিবেদন দিচ্ছেন না। সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান এর এমন আচরণের হাত থেকে রক্ষা পাবার জন্য গত ২০ অক্টোবর তারিখে জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার, ভুমি বরাবর লিখিত আবেদন দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় চিন্তিত ওই পরিবারটি

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম, আনিছা বেগম, আম্বিয়া বেগম প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )