1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে রাস্তা ও ঘরবাড়ি সংস্কারের দাবিতে সমাবেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

মিঠাপুকুরে রাস্তা ও ঘরবাড়ি সংস্কারের দাবিতে সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে বলদীপুকুর আবাসনের ব্যবহার অনুপযোগী রাস্তা ও ভাঙ্গাচুড়া ঘরবাড়ি সংস্কার এবং সড়ক বাতি স্থাপনের দাবিতে গতকাল সোমবার বলদীপুকুর আবাসনের বাসিন্দাদের উদ্যোগে মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়ে।

আবাসনের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভূমিহীন আন্দোলনের নেতা, বাসদ (মার্কসবাদী), রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু। আরও বক্তব্য রাখেন আবাসনের বাসিন্দা নুরুন্নাহার, খোদেজা, দেলোয়ার প্রমুখ।বক্তাগণ বলেন ২০ বছর আগে নির্মিত ঘরের টিন মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। আবাসনের বাসিন্দাদের চলাচলের একমাত্র ইট বিছানো রাস্তা খানা খন্দকে ভরে গেছে।

রিক্সা, অটো দূরের কথা খালি পায়ে চলাচল করাও ঝুঁকিপূর্ণ। সড়কবাতি না থাকায় রাতের বেলা রাস্তাটি আরও দুর্গম হয়ে ওঠে। সমাবেশ থেকে অবিলম্বে রাস্তা সংস্কার, ঘরবাড়ি পুনর্নির্মাণ ও সড়কবাতি স্থাপনের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )