1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের রাস মেলা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের রাস মেলা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলার সাহাবাজ আমতলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রাস মেলা ও কৃষ্ণযাত্রা অনুষ্ঠান গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম,বালাপাড়া ইউনিয়ন সমন্বয়ক হাবিবুর রহমান, যুগ্ন সমন্বয়ক শফিকুল ইসলাম দুলাল, জাবেদুল ইসলাম, এসময় উপস্থিত উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন যুগ্ন সমন্বয়ক আবু রায়হান, হারুন অর রশিদ, মোসলেম উদ্দিন, সদস্য রমজান আলী,খোরশেদ আলম, ভুট্টো মিয়া প্রমূখ।

এসময় আখতার হোসেন বলেন কাউনিয়া-পীরগাছার মানুষের ভাগ্যের উন্নয়নে আমরা কাজ করছি। এ এলাকার জনগন ছোট ছোট ব্যবসা করে কী ভাবে স্বনির্ভর হয়ে ওঠতে পারে সে বিষয় আমরা পদক্ষেপ গ্রহণ করছি। এলাকার মা, পিসি- মাসিরা ঘরে বসে নানা ধরনের জিনিস পত্র তৈরী করেন সে জিনিস গুলো যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তা হলে সবাই স্বাবলম্বী হয়ে ওঠবে। আমাকে যদি উপরওয়ালা কাউনিয়া-পীরগাছা এলাকার জন্য কবুল করেন তা হলে এলাকার উন্নয়ন ও গোটা দেশের স্বার্থে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )