1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে জামায়াত প্রার্থীর শোডাউনে নেতাকর্মীর ঢল | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

মিঠাপুকুরে জামায়াত প্রার্থীর শোডাউনে নেতাকর্মীর ঢল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৩ জন দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে নেতাকর্মীদের অংশগ্রহনে উৎসবমূখর পরিবেশে মোটরসাইকেল শোডাইন করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানীর নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়।

শনিবার (২২ নভেম্বর) মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। উপজেলার ১৭টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল বহরে অংশ নিয়ে বিভিন্ন সড়ক ও আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানী সহ রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, সেক্রেটারি শফিকুল ইসলাম সহ শিবির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

এ সময় নেতাকর্মীরা ‘দাঁড়িপাল্লায় ভোট দিন, পরিবর্তন আনুন’—স্লোগান দেন এবং শোডাউন শেষে প্রার্থী গোলাম রাব্বানী উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )