1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় জাতীয়তাবাদী মৎস্য জীবী দলের কমিটির সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

কাউনিয়ায় জাতীয়তাবাদী মৎস্য জীবী দলের কমিটির সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য জীবী দল শহীদবাগ ইউনিয়ন শাখার ৯টি ওয়ার্ডের নতুন কমিটির পরিচিতি সভা শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শহীদবাগ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল খালেক প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আশরাফুল ইসলাম রাসেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ মন্ডল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা মৎস্য জীবী দলের যুগ্ন আহ্বায়ক জামান মাহমুদ কাচু, আরিফুল ইসলাম, মানিক মিয়া, কাউনিয়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুর গফুর মোল্লা, সদস্য সচিব ফরিদুল ইসলাম প্রমুখ।

পরে জাতীয়তাবাদী মৎস্য জীবনী দল শহীদবাগ ইউনিয়ন শাখার ১ থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে নেতা কর্মীদেন পরিচয় করিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )