1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে অধিকার ও প্রাপ্যতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সৈয়দপুরে অধিকার ও প্রাপ্যতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও গতকাল বুধবার সৈয়দপুর উপজেলা বিআরডিবি হলরুমে ওই প্রশিক্ষনের আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ওয়াচ এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী  প্রশিক্ষণ পরিচালনা করেন ডেমোক্রেসি ওয়াচ এর এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের নীলফামারী জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান ও সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার।

প্রশিক্ষণে সুশাসন, জেন্ডার সমতা, বৈষম্য নিরসন ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্যদের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দুই দিন ব্যাপী প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক মো. শফিকুল আলমসহ ১৫ জন সদস্য অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )