


রংপুরের কাউনিয়া উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের নিরাপদ পানির সংকট নিরসনে ছওয়াব বাংলাদেশ-এর উদ্যোগে টিউবওয়েল স্থাপনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সারাই ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ২০০ জন দরিদ্র, অসহায়, বিধবা ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ছওয়াব বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম) আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার তানভীর আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জামান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল রানা ও এমদাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন শাহাজুল ইসলাম সাজু, প্রোজেক্ট অফিসার আব্দুল্লাহ আল জুবায়ের, প্রোজেক্ট অফিসার হৃদয় আহমেদ, ফটোগ্রাফার এবং প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবক এস আর সোহেল ও রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “এ সহায়তা শুধু একটি প্রকল্প নয় এটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সওয়াব বাংলাদেশ-এর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।” তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা নিরাপদ পানির সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।