1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৮ দফা দাবিতে পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের দুই ঘন্টার প্রতিকী শাটডাউন | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

৮ দফা দাবিতে পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের দুই ঘন্টার প্রতিকী শাটডাউন

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন
স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টা বন্ধ, জাতীয় নার্সিং কমিশন গঠন সহ  ৮ দফা বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের দুই ঘন্টার প্রতিকী শাটডাউন পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পঞ্চগড় নার্সেস এসোসিয়েশনের আয়োজনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।
প্রতিকী শাটডাউনে পঞ্চগড় নার্সেস এসোসিয়েশন ও পঞ্চগড় মিড ওয়াইফারী সোসাইটির সদস্যরা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্মরত নার্সগণ সহ পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট আমেনা খাতুন,  সিনিয়র স্টাফ নার্স উম্মে কুলসুম, বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর পাইলট হোসেন, মিডওয়াইফারী শিক্ষার্থী অন্যন্যা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আমরা নার্সরা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। এই সময় আমাদের হাসপাতালে থাকার কথা কিন্তু আমরা কেন আন্দোলনে৷ এর একটাই কারণ আমরা ৪৮ বছর ধরে ইতিহাস ও ঐতিহ্য স্বতন্ত্র নার্সিং প্রশাসন, মিডওয়াইফারী অধিদপ্তরের অধীনে রয়েছে। কিন্তু আমাদেরকে ভিন্ন অধিদপ্তরের আওতায় নিয়ে আসার অপচেষ্টা করা হচ্ছে।
আমরা কখনোই তা মেনে নেব না। স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টা বন্ধ, জাতীয় নার্সিং কমিশন গঠন সহ  ৮ দফা বাস্তবায়নের দাবিতে আমরা প্রতীকী ২ ঘন্টার শাট ডাউন কর্মসূচিতে নেমেছি। যদি আমাদের দাবি দাবি মেনে নেয়া না হয় তাহলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো আমরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )