


রংপুরের কাউনিয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পরিবার কল্যাণ সহকারী , পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকা দের নিয়োগ বিধি দীর্ঘদিন বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম করলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
অবিলম্বে সংশোধিত নিয়োগ বিধিমালা কার্যকর না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন- টেপামধুপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শাহীনুজ্জামান, কুর্শা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. এনামুল হক, হারাগাছ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মাইদুল ইসলাম, সারাই ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক লিটন মিয়া, বালাপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিমল চন্দ্র সরকার, শহীদবাগ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোছা. মমতা খাতুন ও সারাই ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোছাসালেহা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবায় মাঠ পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তাদের ন্যায্য অধিকার উপেক্ষিত হচ্ছে।
দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য দূর করার দাবি জানান তারা। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীরা অংশগ্রহণ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও কর্মীরা জানান।