1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দলের সিদ্ধান্ত নয়, জনগণের স্বার্থই সর্বাগ্রে প্রাধান্য পাবে — উপাধ্যক্ষ এটিএম আজম খান | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দলের সিদ্ধান্ত নয়, জনগণের স্বার্থই সর্বাগ্রে প্রাধান্য পাবে — উপাধ্যক্ষ এটিএম আজম খান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর মহানগর আমীর ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ এটিএম আজম খান বলেন, “আমি এমপি নির্বাচিত হলে দলের সিদ্ধান্ত নয়, জনগণের স্বার্থই সর্বাগ্রে প্রাধান্য পাবে।”

এ সময় তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে কাউনিয়া–পীরগাছা উপজেলার উন্নয়ন, শিক্ষার অগ্রগতি বেকারত্ব দের কর্মসংস্থানের ব্যাবস্তা, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট তৈরি এবং ন্যায়-নীতিনিষ্ঠ সমাজ গঠনে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখব।”

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কাউলিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকার মিরপুর উত্তর পেশাজীবী শাখার আমির ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, নায়েবে আমীর শেখ নজরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক, বালাপাড়া ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি গোলাম রব্বানী ও ইউনিয়ন সেক্রেটারি বরাকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের উপর আগে গণভোট এবং পরে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ এটিএম আজম খানকে বিজয়ী করতে তৃণমূলের সকল নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করারও আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )