1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

কাউনিয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

রংপুরের কাউনিয়ায় মায়ের সাথে অভিমান করে সুমনা খাতুন (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আরাজি কানুয়া গ্রামের সুরুজ মিয়ার কন্যা সুমনা খাতুন (১৪) কে তার মা পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করে।

 

এ কারণে সে মনের দুঃখে মায়ের সাথে অভিমান করে সবার অজান্তে শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে বসত ঘরের তীর (ধর্ণার) সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ঘরে গিয়ে সুমনার লাশ ঝুলতে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার। কাউনিয়া থানার এস আই গোপাল চন্দ্র গলায় ফাঁস দিয়ে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )