1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময় | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

কাউনিয়ায় নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  পাপিয়া সুলতানা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ রাজু, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, প্রত্যাশার আলোর নির্বাহী সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও পাপিয়া সুলতানা সাংবাদিকদের সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, সেবামূলক কার্যক্রম এবং প্রশাসন-সাংবাদিকতা সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )