1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে কৃষি খাতে ঋণ পেলেন ১১জন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

নীলফামারীতে কৃষি খাতে ঋণ পেলেন ১১জন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

উন্নয়নমুখী কার্যক্রম নিয়ে নীলফামারীর জলঢাকায় আরডিআরএস বাংলাদেশ’র ২৯০তম শাখা যাত্রা শুরু করেছে।  শনিবার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম এলাকায় নিজস্ব সম্পত্তিতে এই শাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে সংস্থার পরিচালক (মাইক্রোফাইন্যান্স) তারিক সাঈদ হারুন, হেড অব জেনারেল সার্ভিসেস নজরুল গনি, বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএস নীলফামারীর রিজিওনাল ম্যানেজার আমিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান বলেন, নতুন এই শাখা থেকে শিক্ষা, ক্ষুদ্র ঋণ, কৃষিখাত, স্যানিটেশন, আর্থিক, সামাজিক সেবাসহ বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ড. ইমরুল বলেন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রমে এই এলাকার মানুষরা যেন উপকৃত হন সেদিকে বিশেষ নজর দেয়া হবে। আরডিআরএস নীলফামারীর রিজিওনাল ম্যানেজার আমিনুর রহমান বলেন, নীলফামারী জেলায় ২৩টি শাখার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শালনগ্রামের শাখাটি নিয়ে জেলায় মোট শাখা হলো ২৪টি।

অন্যান্য স্থানের মত সংস্থার সুবিধা পাবেন এই এলাকার মানুষরাও। উদ্বোধনী দিনে কৃষি খাতে ১১জন সদস্যের মাঝে ৫লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করেন প্রধান অতিথি। সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )