1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ধান ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ধান ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ জন দেখেছেন
ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালের দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতলা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে পাশের ধানখেতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সদরের ওপর দিয়ে চলে যাওয়া রংপুর-দিনাজপুর মহাসড়কের কুর্শা জিগাতলা মাঠে ধান খেতের আলে স্থানীয় লোকজন ওই যুবকের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে যান। সেখান থেকে ১০টার দিকে লাশ ও আলামত উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ সময় লাশের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পায় পুলিশ। সে অনুযায়ী নিহতের নাম মো. রুপন। সে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চক বানারশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জহুরুল হক বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে জিগারতলা মাঠের ধান খেতের আল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি জাতীয় পরিচয়পত্র ও লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী লাশটি রুপনের , তার পিতা আব্দুর রাজ্জাক। বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ চক বানারশি গ্রামে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )