1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশে কাউনিয়ায় বৃত্তি পরীক্ষা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশে কাউনিয়ায় বৃত্তি পরীক্ষা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে  কাউনিয়ায় ইউনাইটেড কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ-এর আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৯ ডিসেম্বর)  সকালে কাউনিয়া মহিলা কলেজ ও দরদি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ উপজেলার নির্ধারিত কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৯৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন সংশ্লিষ্ট শিক্ষক ও আয়োজক কমিটির সদস্যরা।পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রনজু আলম বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এবং মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে পরবর্তীতে বৃত্তি ও সনদ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )