1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর-৪ আসনে মনোনয়ন জমা দিলেন যারা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে: রংপুর-৪ আসনে মনোনয়ন জমা দিলেন যারা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সাতটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান। রিটার্নিং কর্মকর্তা বলেন, সোমবার শেষদিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছে। এর আগেও কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র কাউনিয়া ও পীরগাছা উপজেলায় সহকারি রিটার্নিং কর্মকর্তার জমা দিয়েছে।

 

মনোনয়ন জমা দিয়েছেন যারা তারা হলেন, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক ভরসা, জাতীয় নাগরিক পার্টি শাপলা কলির প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসের শাহ মো: মাহবুবার রহমান, ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী জাহিদ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক (মার্কসবাদী) দলের মনোনীত প্রার্থী প্রগতি বর্মণ তমা, জাতীয় পার্টি (আনিস-রুহুল) দলের প্রার্থী আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফতদ মজলিশের মনোনীত প্রার্থী আবু সামহা, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী উজ্জল চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ও শাহ আলম বাসার।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্র জানায়, শেষদিনে দিনভর প্রচন্ড শীত উপেক্ষা করে প্রার্থীদের সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা এবং কাউনিয়া ও পীরগাছায় সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেন রিটার্নিং কর্মকর্তার কাছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, সব প্রার্থীদের মনোনয়ন জমাদানকালে কোন ধরণের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )