1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ জন দেখেছেন
মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে আবু সুফিয়ান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া খালুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু রনচন্ডী গুয়াবাড়ী এলাকার নুর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু সুফিয়ান তার মাকে নিয়ে খালুর বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে দুপুরে ভাত খাওয়ার সময় গলায় আটকে যায় শিশুটির। পরে সেখান থেকে দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম শিশু মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )