1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খালেদা জিয়ার স্মরণে কাউনিয়া প্রেসক্লাবের দোয়া | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার স্মরণে কাউনিয়া প্রেসক্লাবের দোয়া

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ জন দেখেছেন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে রংপুরের কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ জানুয়ারি বিকেলে জিন্নাহ ফাউন্ডেশন হলরুমে  এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজুর সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বসুনিয়া, সহসভাপতি সার ওয়ার আলম মুকুল, মিজানুর রহমান, সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদ, জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবিব তুষার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিব প্রমুখ।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )