1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৬ মিনিটের জন্য তামান্না নেন ৬ কোটি | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

৬ মিনিটের জন্য তামান্না নেন ৬ কোটি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ জন দেখেছেন

বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য।২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে কার্যত ঝড় তুলেছিলেন তিনি। আট থেকে আশি—সব বয়সের দর্শকই বুঁদ হয়েছিলেন সেই নাচে। আর ২০২৬ সালেও তামান্নার ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যেখানে তাঁকে দেখা যাবে মুখ্য ভূমিকায়, শুধু আইটেম নম্বরে নয়। এই সাফল্যের আবহেই কি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন দক্ষিণী সুন্দরী? এমনই প্রশ্ন উঠেছে তাঁর সাম্প্রতিক একটি পারফরম্যান্স ঘিরে।

খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছিলেন তামান্না ভাটিয়া। সেখানে তাঁর পারফরম্যান্সের দৈর্ঘ্য ছিল মাত্র ছয় মিনিট। তামান্নার শরীরী আবেদন ও নাচের ঝলক এক নজর দেখতেই বিপুল অর্থ খরচ করে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত। বলিউড সূত্রে দাবি, ওই ছয় মিনিটের পারফরম্যান্সের জন্যই নাকি তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, মিনিট পিছু তাঁর পারফরম্যান্সের মূল্য দাঁড়ায় এক কোটি রুপি! এই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল।

অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে একটি পূর্ণাঙ্গ সিনেমার জন্য মুখ্য নায়িকারাই সাধারণত ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন, সেখানে মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য তামান্নার এই অঙ্ক কি সত্যিই যুক্তিযুক্ত? আবার অন্য একাংশের মতে, বর্তমান সময়ে তাঁর জনপ্রিয়তা ও চাহিদার নিরিখেই এই পারিশ্রমিক। উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ আইটেম নম্বরের বিপুল সাফল্যের পরই তামান্না নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন। সিনেমার ক্ষেত্রে সেই দাবি মেনে নেওয়া হলেও, কনসার্টের মতো লাইভ পারফরম্যান্সে এত বড় অঙ্ক কতটা বাস্তবসম্মত—তা নিয়েই এখন বিতর্ক।

এই মুহূর্তে ‘মেগাবাজেট’ তামান্নাকে ঘিরে যেমন আলোচনা তুঙ্গে, তেমনই নাকি মাথায় হাত আয়োজকদেরও। জনপ্রিয়তা আর পারিশ্রমিক—এই দুইয়ের ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )