1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাণীশংকৈলে শীত বস্ত্র বিতরণে প্রশাসনের তৎপরতা কম | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শীতে নাজেহাল মানুষ: রাণীশংকৈলে শীত বস্ত্র বিতরণে প্রশাসনের তৎপরতা কম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ জন দেখেছেন

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বিগত কয়েকদিন থেকে অদ্যাবধি সূর্যের দেখা নেয়। এদিকে শীত মানুষের সহনশীলতার বাইরে অবস্থান নিয়েছে। শীতে জনজীবন্ন বিপন্ন হয়ে পড়েছে। চাকরীজীবিরা অফিস করছে জীবিকা নির্বাহের নিমিত্তে। দিনমজুররা ঠিকমত কাজ করতে পারছেন না।

সাধারণ যানবাহন যেমন ভ্যান অটো পাগলুতে তারা যাত্রী পাচ্ছে না। শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় বা প্রাইভেট পড়তে তেমন যাচ্ছেন না। মানুষজন বিশেষ বা জরুরী কাজ ছাড়া বাসা থেকে বের হচ্ছে না। এই অসহ্য মাত্রার ঠান্ডায় সবচেয়ে বেশি কাহিল হচ্ছে দিনমজুর ও অসহায় দুস্থ মানুষেরা।

তসলিম উদ্দীন নামে একজন দিনমজুর আজ কয়েকদিন ধরে তেমন কোন কাজ পাচ্ছেন না। পেলেও ঠান্ডার কারণে কাজ করতে পারছে না। তিনি একটি শীত বস্ত্রের জন্য উপজেলায় ঘুরছেন। তসলিম উদ্দীনের মত অনেকেই একটি শীত বস্ত্রের জন্য উপজেলা পরিষদে ঘুরছেন। উপজেলার ভেতরে শীত বস্ত্রের জন্য বসে থাকা জমেলা খাতুন বলেন, আগে চেয়ারম্যান,মেম্বার বা মেয়র উপজেলা চেয়ারম্যানরা দিতো। এখন তো তারা নেয়। কয়েকদিন ধরেই উপজেলায় ঘুরছি শীত বস্ত্রের জন, পাচ্ছি না।

কবির হোসেন নামে আরো একজন বলেন, অন্যান্যবার সরকারীর পাশাপাশি বেসরকারী এনজিও বৃত্তবানসহ রাজনৈতিক দলের লোকেরা শীত বস্ত্র দিতো এবার সেই দৃশ্যর দেখা মিলছে না। অপরদিকে উপজেলা প্রশাসনও সেভাবে শীত বস্ত্র বিতরণে তৎপরতারদৃশ্য দেখা মিলছে না। তবে মাঝে মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র হাতেগোনা কিছু মানুষকে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা মিলছে। অন্যান্যবারের মত প্রশাসনের পক্ষ থেকেও এবারে শীত বস্ত্র বিতরণে তেমন তৎপরতা নেই।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম মঙ্গলবার(৬ জানুয়ারী) বলেন, শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে মানুষের যে পরিমাণ চাহিদা, সে পরিমাণ শীত বস্ত্র বিতরণ করা যাচ্ছে না। চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া গেলে দুস্থদের মাঝে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )