1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে আরডিআরএস’র কম্বল বিতরণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

নীলফামারীতে আরডিআরএস’র কম্বল বিতরণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ জন দেখেছেন

নীলফামারীর জলঢাকায় উন্নয়ন বেসরকারী সংস্থা আরডিআরএস’র উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে (৭জানুয়ারী) বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম এলাকাস্থ শালনগ্রাম শাখা প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জলঢাকা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম এতে প্রধান অতিথি ছিলেন।

আরডিআরএস শালনগ্রাম শাখা ব্যবস্থাপক আব্দুল হালিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুর রহমান। অনুষ্ঠানে দরিদ্র ১৭৫জন শীতার্ত মানুষকে একটি করে কম্বল বিতরণ করা হয়।

আরডিআরএস নীলফামারী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুর রহমান জানান, সংস্থার সামাজিক কর্মসুচির অংশ হিসেবে জেলার জলঢাকা, ডোমার ও ডিমলা উপজেলায় ৬’শ মানুষকে কম্বল বিতরণ করা হবে। বলেন, জলঢাকা উপজেলায় বিতরণের মধ্য দিয়ে এই কর্মসুচি শুরু হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )