


রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন (২৮) গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) তাকে আরপিএমপি মহানগর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতার সাদ্দাম হোসেন, কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া কলেজ বাজার এলাকার আজাহারুল ইসলামের ছেলে ও হারাগাছ সরকারি কলেজ শাখার সভাপতি। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী। তিনি জানান, গেল বছরের ১৪ ডিসেম্বর সন্ত্রাস বিরোধী আইনের ধারায় কোতয়ালী থানায় মামলা রুজু হয়। ১৯ নাম্বার মামলার আসামি সাদ্দাম হোসেন।
বুধবার গভীররাতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে হারাগাছ থানাধীন বানুপাড়া কলেজ বাজার এলাকা থেকে আটক করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী । বলেন, বুধবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে সাদ্দাম হোসেন কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।