1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে  শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

রাজারহাটে  শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘এলিমিনেশন অব এক্সট্রিম পোভার্টি (ইইপি)’ এর রাজারহাট ফিল্ড অফিসের আয়োজনে রাজারহাটে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫জানুয়ারী) সকাল ১১টায় রাজারহাট উপজেলা মডেল মসজিদ হলরুমে বিতরনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. মনজুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান ও প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানায়, “নতুন ব্যাগ আর ছাতা পেয়ে খুব ভালো লাগছে। স্কুল যেতে বই খাতা আর হাতে নিয়ে যেতে হবে না, এখন থেকে ব্যাগে নিয়ে যেতে পারব। রোদ বৃষ্টিতে ভিজতে হবেনা, স্কুলও আর মিস হবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )