


এছাড়াও বুবলীর মেকআপ ও গয়নাতেও ছিল আভিজাত্যের ছোঁয়া। কানের দুল হিসেবে তিনি বেছে নেন বড় পাথরের লাল দুল। নানা ভঙ্গিতে, যেমন ঠোঁটে আঙুল দিয়ে পোজ দিতে দেখা গেছে।
পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার মন্তব্য ঘর। ভক্তরা তার এই আধুনিক সাজের বেশ প্রশংসা করছেন। বর্তমানে বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজের ফাঁকে নায়িকার ফ্যাশন সেন্স বরাবরের মতোই ভক্তদের মাঝে নজর কাড়ছে।