1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার উদ্বোধন  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

কাউনিয়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার উদ্বোধন 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ জন দেখেছেন
রংপুরের কাউনিয়ায় সোমবার দুপুরে টিএমএসএস পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য   শিক্ষা ও সেবা  কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  উপজেলা টিএমএসএস কার্যালয়ে কাউনিয়া উপজেলা শাখা প্রধান মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডি (পিএইচই এন্ড এসপি) সাজ্জাদ হোসেন,  মোহাম্মদ  শাহীন মিয়া সহকারী পরিচালক, অপারেশন-৪ ডোমেইন,রংপুর,সমাপনী বক্তব্য রাখেন মো. ময়নুল হক প্রধান, জোন প্রধান রংপুর জোন, টিএমএসএস।
আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম জোন (আর এইচও)  আরাফাত হোসেন, দামুরচাকলা রিজিয়ন প্রধান  রফিক আজির, পলাশ বাড়ী,  বিরামপুর ও জয়পুরহাট  জোনের (আর এইচও) রেজওয়ানুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী শহিদার রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ আকরাম হোসেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শেফালী বেগম প্রমূখ।
এ কর্মসৃচীর আওতায় প্রাথমিক স্বাস্থ্য সেবা,স্যানিটেশন,শিক্ষা ও সেবা প্রদান,মা,শিশু প্রসূতি ও প্রবীণ গনের সেবা প্রদান,নিরাপদ ও সুষ্ঠু ভাবে সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণ, হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বল্প মূল্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করাসহ নানা কার্যক্রম গ্রহন করেছে।
পরে অতিথিবৃন্দ ফিতা কেটে শাখা কার্যালয়ের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )