1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রতীক বরাদ্দের পর কাউনিয়ায় বিএনপির আনন্দ মিছিল | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

প্রতীক বরাদ্দের পর কাউনিয়ায় বিএনপির আনন্দ মিছিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসার ধানের শীষ প্রতীক পাওয়ায় কাউনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কাউনিয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় দলীয় নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এ ছাড়া উপজেলার হারাগাছ, টেপামধুপুর, শহীদবাগ, কুর্শা সারাই সহ, প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার ব্যালটের মাধ্যমে তাদের অধিকার পুনরুদ্ধার করবে। তিনি আরও বলেন, আলহাজ্ব এমদাদুল হক ভরসা একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আনন্দ মিছিলগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )