1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আজ বিজয়-রাশমিকার বিয়ে, অনুষ্ঠান শুরু | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

আজ বিজয়-রাশমিকার বিয়ে, অনুষ্ঠান শুরু

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ জন দেখেছেন

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেমের গুঞ্জন আস্তে আস্তে বিয়ের গুঞ্জনে রূপ নিয়েছে। তবুও মুখ খোলেননি তারা। যদিও শোনা যাচ্ছিল গুঞ্জন সত্যি হতে চলেছে। চার হাত এক হতে যাচ্ছে তাদের। আজ সোমবার বিয়ের পিঁড়িতে বসছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে উদয়পুরের রাজকীয় প্রাসাদে বসেছে মেহেদীর আসর। লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুলে সেজে উঠছে রাশমিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ের আসর।

বিজয়-রাশমিকার বিয়ের আসরকে রাজকীয় কোনো পিরিয়ড ড্রামার শুটিংয়ের সেট বললেও বাড়িয়ে বলা হবে না! তারই কিছু মুহূর্ত ইভেন্ট টিমের কোনো সদস্য ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ভাইরাল করেছেন। যা দেখে গুঞ্জন উঠেছে আজ ২ ফেব্রুয়ারি বিয়ে করে এ তারকাদ্বয়। বলিউড সূত্রে খবর, পয়লা ফ্রেব্রুয়ারি থেকে রাশমিকা-বিজয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ রোববার মেহেদী, সংগীতানুষ্ঠান ও ককটেল পার্টি।

এরপর সোমবার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে চার হাত এক হবে তাদের। তবে এ নিয়ে মুখ খোলেননি রাশমিকা-বিজয়। অনেক দিন ধরেই বিজয়-রাশমিকাকে নিয়ে ফিসফাস দক্ষিণী চলচ্চিত্র পাড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একসঙ্গেও দেখা গেছে তাদের। এ নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। তবে বিজয়-রাশমিকা ছিলেন চুপচাপ। যদিও তাদের মতামতের ধার ধারেননি ভক্তরা। তারা ধরে নিয়েছিলেন প্রেম করছেন দুজনে। এবার ভক্তদের সে ধারণা-ই ঠিক হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )