1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর মহড়া | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর মহড়া

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ জন দেখেছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.575, 0.4703125);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনী।

নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (২ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে টহল ও মহড়া পরিচালনা করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়, মূলত নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুতির জানান দিতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় সাধারণ জনগনের উদ্দেশ্যে ক্যাপ্টেন আবদুল হান্নান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কোন ভোটারকে কেউ ভয়ভিতি বা বাধা দিলে সেনাবাহিনীর হটলাইন নাম্বারে অবগত করার জন্য অনুরোধ জানান এই সেনা কর্মকর্তা।

মিঠাপুকুর ক্যাম্পে দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলী জানান, টহল কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর টহলের ফলে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে মিঠাপুকুর উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )