1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রæয়ারি) উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান।
শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক কমল চন্দ্র রায়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৮টি ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )