1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভিডিও ফাঁস করলেন পরীমণি | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ভিডিও ফাঁস করলেন পরীমণি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

পেশাগত কাজের খবরাখবরের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা সামাজিক মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন এক ফোন রেকর্ড। 

 রোববার নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। সেখানে অপরিচিত এক নাম্বার থেকে আসা ফোনে এক ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় বকাবকি করতে শোনা যায়। এরপর নারী কণ্ঠও কম যায়নি। অপর প্রান্তের ব্যাক্তিকে কষে বকে দেয়।

ধারণা করা হচ্ছে নারী কণ্ঠটি পরীমণির। নেটিজেনরাও তাই মনে করছেন। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে তা। কথোপকথনে আন্দাজ করা যায় গালাগাল দেওয়া ব্যক্তিটি দেশের বাইরে থেকে ফোন করেছেন।

ভিডিওটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা? ভিডিওটি তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেছেন। তবে ঘটনার উৎস কী? সে সম্পর্কে বিস্তারিত কিছু লেখেননি।

মুক্তির অপেক্ষায় আছে পরীমণির ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানের এ ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। পরীমণির বিপরীতে আছেন সাইমন সাদিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )