আখতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা চলাকালীন আওয়ামীলীগের সময় জাতীয় পরিচয়পত্র করা হয় ঢাকায়। ২০১৮ এবং ২৪ সালে ভোট হলো, কিন্তু সেগুলো ভোটের মানে ছিলনা, ভোট দেওয়ার আগ্রহ ছিল না। সে জন্য এবং ব্যস্ততার কারণে নিজ এলাকায় ভোটার স্থাতান্তর করে নিয়ে আসা হয় নাই। অনেক ব্যস্ততা শেষ সময় অনেক অনুরোধ করলাম নির্বাচন কমিশনকে আমার কথাটা ওরা রাখলো না। অথচ তারেক রহমান দেশে আসিয়া একদিনে জাতীয় পরিচয়পত্র পেয়ে গেল। আর শাপলা কলি প্রতীকে ভোট দিবো, ওরা আমাকে সেটা থেকে বঞ্চিত করলো।
কাউনিয়া পীরগাছার সকল মানুষেরা ভোট দিয়ে দেবে এই বঞ্চনার জবাব ইনশাল্লাহ। প্রশাসনের ভাইরা সবার সাথে সম আচরণ করেন। তারেক রহমানের সাথে এক আচরণ। আরেকজনের সাথে আরেক আচরণ আমরা মাইরা নেব না, প্রতিবাদ করব।
আখতার হোসেন আরো বলেন, দীর্ঘ সময় ধরে চলে আসা একটা মিথ্যা, প্রতারণা, সেই জাল ভাঙতে হবে। হারাগাছে যাকাতের শাড়ি লুঙ্গি দেয়া হয়। যে যাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হয় চ্যালেঞ্জ করে বলতেছি।
ওই শাড়ি লুঙ্গি যাকাতের টাকা নয়। যাকাতের শাড়ী লুঙ্গি ওটা শ্রমিকের হাড় পিসার মানুষগুলার গোস্ত ছিড়ি নেওয়া টাকায়। শাড়ী লুঙ্গি শ্রমিকের রক্ত শোষা টাকায়, সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া টাকায়। চ্যালেঞ্জ দিলাম নির্বাচনের কয়দিন আছে, যত বড় ব্যবসায়ী হোক, যত বড় ব্যক্তি হোক এই কথাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারে আমি ইলেকশন থেকে ইস্তফা দেব।
তিনি বলেন, নির্বাচিত হলে হারাগাছ গ-শ্রেনী থেকে ে মডেল পৌরসভা হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করবো। প্রত্যেক শ্রমিককে বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা মালিকদেরকে করে দিতে হবে। মালিকেরা চাঁদাবাজি মুক্ত ব্যবসা করবে। তারা ব্যবসা বাড়াবে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। যুবকদের আইটি ট্রেনিং দিয়া প্রশিক্ষিত করে গড়ে তুলবো। যারা বিদেশে যাইতে চাই তাদের বিদেশ যাত্রাকে সহজ করে দেব।
মিথ্যা গুজব ছড়ানো প্রসঙ্গে আখতার হোসেন বলেন, হারাগাছে এতো বড়লোক আপনাদের জন্য কিছু করে নাই। তারা হলো অকর্মা। আর এক ছেলে আমার বক্তব্য কাট ছাট করে সেটাকে গুজব ছাড়ালো। যেই ছেলে বক্তব্য প্রচার করছে যারা যারা সতস্পূর্তভাবে জনগণকে বক্তব্য দিয়ে বিভ্রান্ত করছে এজন্য মামলা হবে প্রশাসনকে বলি ওদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।
হাসি হত্যার বিচার প্রসঙ্গে আখতার হোসেন বলেন, হাদি ভাইয়ের হত্যার বিচার করতে হবে এই জায়গায় কোন স্থান নাইনেরা যেখানেই থাকুক আমরাও তোকে গর্ত থেকে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ।
হারাগাছ পৌর জামায়াতের সভাপতি আইনুল ইসলাম বিডিআরের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান, উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকার, শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।