1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নৌকা ছেড়ে, এবার ধানের শীষের প্রচারণায় নায়িকা সিমলা! | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

নৌকা ছেড়ে, এবার ধানের শীষের প্রচারণায় নায়িকা সিমলা!

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ জন দেখেছেন

সিমলার ধানের শীষে প্রচারণা দেখে সাধারণ মানুষ কৌতুহল করছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ শরীফদের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন শিমলা। অথচ সেই শিমলা এবার ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন। একাধিক অনলাইনে পোর্টালে নিউজ ও সোশ্যাল হ্যান্ডেলে দেখা যাচ্ছে এবং জনমনে প্রশ্নে? নৌকার মনোনয়ন কেনা নায়িকা সিমলা এখন ধানের শীষের প্রচারণায়! কারণ, ২০২৪ এর জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে ঝিনাইদহ-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন নায়িকা শিমলা।

নির্বাচনের বাকি আর মাত্র তিনদিন। শেষ মুহূর্তে জোর প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। এসব প্রচারণায় শোবিজের কিছু কিছু তারকাদেরও দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপি’র নির্বাচনি প্রচারণায় বিভিন্ন আসনে দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরি, অভিনেত্রী রিনা খান, নায়িকা শিমলাদের। ২০২৩ সালে নৌকার ভোট করতে মনোনয়ন ফরম নিলেন নায়িকা সিমলা ‘ম্যাডাম ফুলি’-খ্যাত এই নায়িকা নিজে গিয়ে সেবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।

মনোনয়ন কেনার পর শিমলা একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে বলেছিলেন, যদিও জানি কথাটা হাস্যকর হবে, কথাটা সত্যি। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেককিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছুদিন আগের কথা আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।

ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এসময় শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’ হঠাৎ কেন শিমলা ভোল পাল্টালেন জানতে তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অভিনেত্রী সিমলা অনেকদিন ধরেই অন্তরালে। চলচ্চিত্র অঙ্গনে তার বিচরণ একেবারেই কম, তবে ২০২৩ সালের নভেম্বর নাগাদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নেওয়ার জন্য তিনি সামনে এসেছিলেন। মাঝে আবার বিরতি নিয়ে এখন আবার প্রতীক বদলিয়ে মাঠে নেমেছেন এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )